একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি--ডা. শফিকুর রহমান

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি। কিন্তু পশুরা সেটা বুঝল না। মানুষ যখন মানুষের সাথে থাকে না তখন তারা চার পায়ে জন্তু। আবার তারা পশুর চেয়ে খারাপ। মানুষের বিবেকের আদালত হলো পৃথিবীর শ্রেষ্ট আদালত।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শন গিয়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথসভার আয়োজন করে।  

পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘২০১৮ সালে মানুষরূপী কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে।

জামায়াতের শীর্ষ নেতা বলেন, ‘ক্ষমতায় গিয়ে আমরা মানুষের ওপর লাঠি ঘোরাব না। ক্ষমতার গরম দেখাব না, নিজের কপাল অবৈধভাবে বড় করার চেষ্টা করব না। এটা আমাদের ইচ্ছা নই। আল্লার ভয়ে এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাস পাওয়ার যোগ্য সে ভালোবাস পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মতো গিয়ে হাজির হবো।’ 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পরওয়ার, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জামাল উল্যাহ মুকুল, চর জুবলী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারউল আলম প্রমুখ।