ওমরার পথে হঠাৎ অসুস্থ বাবর, দুবাইয়ে প্রাথমিক চিকিৎসা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। পরে দুবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওমরার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাবর। বিমানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় দুবাইয়ে যাত্রাবিরতি নেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, গতকাল (বৃহস্পতিবার) ওমরাহ করতে ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার পথে দুবাইয়ে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দুবাই হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা গ্রহণ করেন।

শায়রুল করিব খান জানান, বাবর এখন অনেকটা সুস্থ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুবাই থেকে সৌদি আরব রওয়ানা করবেন তিনি।

দেশবাসীর মাধ্যমে লুৎফুজ্জামান বাবর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এই সদস্য।