বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে ব্রাজিলের রাষ্ট্রদূত

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন তিনি।

এ সময় বিএনপি নেতারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রদূত।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন- দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।