সামনের নির্বাচন এতো সহজ নয়- আপনারা যত সহজ ভাবছেন।---তারেক রহমান

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

সামনের নির্বাচন এতো সহজ নয়- আপনারা যত সহজ ভাবছেন।

আগামী নির্বাচন বিএনপির জন্য এতো সহজ নয়, জনগণই ম্যাটার্স’ বলে দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে জনগণ বুঝিয়ে দিয়েছে তারাই গুরুত্বপূর্ণ। কাজেই আমরা যদি ভুল করি জনগণ কিন্তু আবার কোনোকিছু একটা বুঝিয়ে দেবে। তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হা-হুতাশ করতে হবে।

রোববার বিকেলে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে- আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে-আমাকে ক্ষতিগ্রস্থ করবে, দলকে ক্ষতিগ্রস্থ করবে- তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এতো সহজ নয়- আপনারা যত সহজ ভাবছেন। একেবারে গ্রামের ওয়ার্ড পর্যায়ে দলের শাখা-প্রশাখা থাকলেও জনগণ ম্যাটারস। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণ হচ্ছে আমাদের ভরসা। এই জনগণই ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে।