বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১২ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বেড়েই চলছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তদুপরি শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হয়েছে। আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরও একদফা বৃদ্ধি পাবে। কর বাড়ানোর ক্ষেত্রে সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিলো যে, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু সরকার বিষয়টির উপর নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে। আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বর্ধিত বাড়তি চাপ তৈরী না হয় সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”