নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে -বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে -বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি। তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই। কারণ, নির্বাচন হলে সব সংকট কেটে যাবে।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে অনেকে ফাটল ধরানোর চেষ্টা করছে, তবে তা সফল হবে না।