কুয়েত সফরে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান
কুয়েত ধর্মমন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান কুয়েত সফরে গেছেন।
বুধবার (৮ জানুয়ারি) সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আরদিয়া সানাইয়ার টেন্টে (খেমায়) প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।