খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান তারা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ফিরোজায় অবস্থান করছিলেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ

কর্নেল অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক জানান, সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অলি আহমদ। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।