বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন আজ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্যরা সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান   রাতে  এ তথ্য জানিয়ে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে রোববার রাত ৮টায় চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।’

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপার্সনের এ সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে। তাঁর বিদেশ যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা এই সাক্ষাৎ করবেন।