বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডন যেতে পারেন।

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডন যেতে পারেন। ওই দিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন তিনি। বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক যাবেন।

এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার  (২২ ডিসেম্বর) রাতে সংবাদ মাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডন যেতে পারেন। চূড়ান্ত না হলেও এ ধরনের একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে ওইদিন তিনি ঢাকা ছাড়বেন।