জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব।’

তিনি আরও বলেন, এখানে ধর্ম লিঙ্গ বিবেচনায় কাজ করবে না। নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতায় কাজ করবে।’

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে পারিনি। আমি নিজে দুঃখিত, কিন্তু আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সন্তানরা তাদের বীরত্বের জন্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীর পক্ষ থেকে তাদের সেলুট জানাচ্ছি।’