বিএনপির ৭ আইনজীবী নেতাকে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি, অভিযোগকারী লাখ টাকা গুণতে হবে
দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আনা আদালত অবমাননার মামলায় বিএনপির অন্যতম শীর্ষ সাত আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত অবমাননার রুল খারিজ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন।
একই সাথে সাত আইনজীবীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করা আইনজীবীকে ১ লাখ টাকা কস্ট করেছেন সর্বোচ্চ আদালত। আগামী ৩ সপ্তাহের মধ্যে এই টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগকারী ও তাদের আইনজীবী আদালতে পরপর উপস্থিত না হওয়ায় এডভোকেট অন রেকর্ড আজ বিষয়টি নন প্রসিকিউশনের আবেদন করেন। এরপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ সাত আইনজীবীকে অভিযোগ থেকে অব্যহতি দিয়ে অভিযোগকারীকে ১ লাখ টাকা কস্ট করে আদেশ দেন।
আদালতে সাত আইনজীবীর পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান ও অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক।