রাজধানীসহ সারাদেশে যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজধানীসহ সারাদেশে যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছে।

৫ আগস্টের পর রাজধানীর যানজট নিরসনে ছাত্র-ছাত্রীরা ভালো কাজ করেছে ও সাফল্য দেখিয়েছে এ কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সেজন্য ট্রাফিক পক্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।