শেখ হাসিনা-রেহানা-শামীম ওসমানসহ ১১৭ জনের নামে মামলা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১১৭ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরো ৮০-৯০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হাফেজ মো. হোসাইন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে মামলার বিষয়টি জানাজানি হয় গত বুধবার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

 মামলায় প্রধান আসামি শেখ হাসিনার। এছাড়া আরো উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহেনা, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মুখ্য সচিব মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন এবং নাসিকের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল।